সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটিতে হামলায় ২৫ বেসামরিক লোক নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪৯
সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) এর সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় সাত শিশুসহ অন্তত ২৫ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
সোমবার ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। ইরাক সীমান্তবর্তী আলবু কামালে আইএসের সাবেক ঘাঁটির উত্তরে আল শাফাহ্ গ্রাম ও এর আশপাশে রবিবার এ হামলা চালানো হয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু