সুন্দরগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৩০
 
সুন্দরগঞ্জ উপজেলায় সোমবার দুপুরে ছোট ভাই মোসলেম আলীর লাঠির আঘাতে বড় ভাই মুনছুর আলী (৫৫) মারা গেছেন।  উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনছুর আলী ওই গ্রামের বাছরত আলীর ছেলে।
 
সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান, সোমবার মুনছুর আলীর সাথে তার আপন ছোট ভাই মোসলেম আলী মুন্সি ও চাচাতো ভাই মোজা মিয়া কথাকাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় মোসলেম আলী মুন্সি লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মুনছুর আলী।
 
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মোসলেম আলী মুন্সিকে আটক ও নিহতের লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠায়েছেন। এনিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/আরকেজি