আট ব্যান্ড নিয়ে ‘জয় বাংলা কনসার্ট’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৫
সাম্প্রতিক বছরগুলোতে ইয়াং বাংলা আয়োজন করে আসছে ‘জয় বাংলা কনসার্ট’ নামে কনসার্টের। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার ৭ মার্চ নগরীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
 
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কনসার্টে দেশের তরুণ প্রজন্মের আটটি ব্যান্ড অংশ নেবে। ব্যান্ডগুলো হলো আর্টসেল, চিরকুট, পাওয়ারসার্জ, লালন, আর্বোভাইরাস, ক্রিপটিক ফেইট, শূন্য ও নেমেসিস।
 
৭ মার্চ জয় বাংলা কনসার্টে দর্শকদের জন্য আর্মি স্টেডিয়ামের গেট খোলা হবে বিকেল ৪টায়। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে।
 
ইত্তেফাক/ রেজা