রাজৈর উপজেলার শ্রীনদীহাটে ধর্ষক ও লিমন ফ্যাশন হাউস অ্যান্ড টেইলার্সের মালিক দেলোয়ার হোসেনের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রী সোমবার বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে।
এদিকে মামলা দায়েরের পর ধর্ষক দেলোয়ার ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। দোকানটি দেলোয়ারের বাড়ির সামনে রাজৈর শ্রীনদী সড়কের পাশে।
এব্যাপারে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে। ওসি কামরুল ইসলাম জানায়, অভিযুক্ত ধর্ষক দেলোয়ারকে গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
