ভারতে খাবার চুরির অভিযোগে অনাহারীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৮
ভারতের দক্ষিণের কেরালা রাজ্যের পালাক্কাডের জঙ্গলের কিনারার দোকান থেকে খাবার চুরির ‘অভিযোগে’ দলিত যুবক মধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার ভিডিও এবং এ ঘটনার ‘দর্শকদের’ তোলা সেলফি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্যের পুলিশ ইতিমধ্যে দু’জন লোককে গ্রেফতার করেছে।
 
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাত বাঁধা উপজাতীয় লোকটিকে পিটিয়ে হত্যা করার সময় অন্য কয়েকজন লোক ঘটনাটা দেখতে দেখতে সেলফি তুলছে।
তবে রাজ্যের অর্থমন্ত্রী টমাস আইজ্যাক বলেছেন, ‘আমাদের তো লড়াই ছিল খিদের সঙ্গে। অনাহারে থাকা একটা মানুষকে যারা পিটিয়ে মারেন এবং যারা সেলফি তুলে সেই মুহূর্তের উদযাপন করেন, তারা সমাজের জন্য বিপদসঙ্কেত! সামাজিক ন্যায়, স্বাধীনতা, সাক্ষরতা এসব নিয়ে বড়াই আমাদের বন্ধ রাখা উচিত!’
 
ইত্তেফাক/সেতু