বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন নারীদের যৌন হয়রানি নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ ইভাঙ্কা ট্রাম্প।
এনবিসি নিউজ তাকে প্রশ্ন করেন, তিনি তার বাবার বিরুদ্ধে নারীদের যৌন হয়রানির অভিযোগের বিষয়টি বিশ্বাস করেন কিনা।
জবাবে ইভাঙ্কা ট্রাম্প বলেন, বাবা সম্পর্কে তার মেয়েকে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক নয়।
তিনি বলেন, আমি আমার বাবাকে চিনি, আমার বাবাকে বিশ্বাস করি। তাই কোনো মেয়ে তার বাবা সম্পর্কে এসব কথা বিশ্বাস করবে না। সিএনএন
ইত্তেফাক/আনিসুর
