মশা নিধনে ডোবায় নামলেন এমপি, খেলেন কাঁচামরিচ-পান্তা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৪
 
শীত শেষ না হতেই চারদিকে মশার উপদ্রব প্রচণ্ড ভাবে বেড়েছে। মশা নিধনে যথাসাধ্য চেষ্টা করেও ঢাকার দুই সিটি কর্পোরেশন উঠেপড়ে লেগেছে, সেখানে ঢাকার বাইরে একেবারে প্রত্যন্ত এলাকায় অবস্থা কেমন হতে পারে ভাবতে পারেন! জনগনের সেবা এই মশা নিধন কার্যক্রমে লুঙ্গি-গামছা পরে এমপি নেমে পড়লেন পরিত্যক্ত ডোবায়। 
 
হ্যাঁ, নিজে সাংসদ হয়েও অন্যদের উদ্বুদ্ধ করতে মশা নিধনের চেষ্টা ডোবা পরিষ্কার করতে নামলেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জগলুল হায়দার।
IMG0
গতকাল সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে কচুরিপানাযুক্ত ডোবা পরিষ্কার করতে শ্রমিকদের সাথে কোমর বেঁধে নামেন সংসদ সদস্য জগলুল হায়দার। 
 
নিজে কচুরিপানা পরিষ্কার করে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এই সংসদ সদস্য। কাজের মাঝে বিরতিতে শ্রমিকদের সাথে মাটিতে বসেই কাঁচা মরিচ, পিঁয়াজ ও কলা দিয়ে পান্তা ভাত খান তিনি।
 
বেশ কিছু মানবিক কর্মকাণ্ডে মাঠে নেমে কাজ করতে গিয়ে সংসদ সদস্য এম জগলুল হায়দারসহ সারাদেশে আরো কয়েকজন সাংসদ সম্প্রতি আলোচনায় চলে এসেছেন। গতকালের এই মশা নিধন কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এমপি নিজেই। আর তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। 
IMG1
বিষয়টি নিয়ে এমপি জগলুল হায়দার বলেন, ‘পঁচা আবর্জনা এবং ময়লাযুক্ত স্থান মশার নিরাপদ আবাসস্থল সেহেতু আজ ২৬শে ফেব্রুয়ারি(সোমবার) সকাল ৮টায় শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে কঁচুরীপনা যুক্ত ডোবা পরিষ্কার করতে শ্রমিকদের সাথে নিজে কঁচুরীপনা তুলে মশা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করি। কাজের বিরতিতে শ্রমিকদের সাথে মাটিতে বসে কাঁচা মরিচ, পিঁয়াজ ও কলা দিয়ে পান্তা ভাত খাই।’
 
ইত্তেফাক/আনিসুর