ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. মফিজুর রহমান (৪০)। তিনি যশোর জেলার বেনাপোল থানার তালমারি গ্রামের মৃত আ. জলিলের ছেলে।
মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধারপুর এলাকায় সাতক্ষীরা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে মফিজুরকে আটক করা হয়। আটককৃতের দেহ তল্লাশি করে তার বাঁ কোমরে থাকা একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি ম্যাগাজিনের ভিতর ৭.৬৫ এর ৪টি গুলি বা কার্তুজ পাওয়া যায়। এ ব্যাপারে মধুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এসএস
