রোগীদের ভোগান্তিতে ফেলে ইন্টার্নি চিকিৎসকদের মানববন্ধন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৩
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি ফেলে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীরা হাসপাতাল থেকে বের হতে বা ভিতরে ঢুকতে পারেননি।
 
তুচ্ছ ঘটনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এনামুল জহিরকে মারধর করেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা। এ ঘটনায় এনামুল জহির মামলা করেন।
 
মামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগের গেট বন্ধ করে মানববন্ধন করে। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
 
ইত্তেফাক/ইউবি