বার্ষিক মাহফিলে মাদ্রাসায় অনুপস্থিত থাকায় নেত্রকোনার মদনে শামছুল হুদা (১০) ও আলী আহমেদ কাওছার (১২) নামে দুই শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে আহত করেছেন শিক্ষক জুনায়েদ। সোমবার সন্ধ্যায় জাওলা বায়তুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার তাদের মদন হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থী আলী আহমেদ কাওছারের নানী তহুরা আক্তার জানান, আমার নাতি আলী আহমেদ এবং আমার ভাইপো শামছুল হুদার জন্য মাদ্রাসার বড় হুজুর ইয়াকুব আলীর নিকট থেকে মোবাইলে ছুটি নিয়ে ছিলাম। জুনায়েদ হুজুরের নম্বর বন্ধ ছিল। তা ছাড়া বড় হুজুরের নিকট থেকে ছুটি নিলে উনার নিকট থেকেও যে ছুটি নিতে হয় তা আমার জানা ছিল না। এর পরে আমি আমার নাতি এবং ভাইপোকে নিয়ে মাদ্রাসায় জুনায়েদ হুজুরের নিকট গিয়েছি এবং তাদের জন্য নিজেই ক্ষমা চেয়েছি। কিন্তু তার পরও তাদের বেধরক পিটিয়ে আহত করেছে। আমি ওই হুজুরের উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জুনায়েদের কাছে ফোন করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। পরে তিনি মোবাইল ফোনটি কেটে দেন।
মদন থাকার ওসি মো. শওকত আলী জানান, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
