শৈলকুপায় আগুনে ২০ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৪
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামে আগুনে ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার বিকালে এ অগ্নিকাণ্ড ঘটে। শৈলকুপা ফায়ার ব্রিগেড খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
শৈলকুপা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে আক্কাস আলি, মকছেদ আলি, গোলাম মোস্তফা, রুস্তম শেখ, মুন্নাফ শেখ, বশির শেখ, ইব্রাহিম শেখ ও জিল্লু শেখের ২০টি ঘর পুড়ে ছাই হয়েছে।