মেক্সিকোর মাদক সম্রাট পরিবারের নিরাপত্তা প্রধান নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪১
 
মেক্সিকোর সেনা ও পুলিশ সদস্যের এক অভিযানে মঙ্গলবার সাজাপ্রাপ্ত মাদক সম্রাট জোয়াকুইন ‘এল চাপো’ গুজম্যান পরিবারের নিরাপত্তা প্রধান নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়াকানে একটি ভবনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালানোর সময় সেখানে বন্দুকযুদ্ধ হয়। রাজ্যটি মাদক চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত।
 
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে ভবনটি থেকে গুজমানের মাদক চক্র গ্রুপের সদস্যরা পালানোর চেষ্টা করলে সেখানে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়।
 
বিবৃতিতে বলা হয়, বন্দুকযুদ্ধে দু’জন নিহত ও অপর তিনজন গ্রেফতার হয়। নিহদের মধ্যে একজন গুজমানের পরিবারে নিরাপত্তা প্রধান। উল্লেখ্য, ৬০ বছর বয়সী এল চাপো বিশ্বের ক্ষমতাবান মাদক সম্রাটদের অন্যতম।
 
ইত্তেফাক/আনিসুর