‘ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে একটি মহল’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৬
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, দেশের জনগণকে বিভ্রান্ত করতেই একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে। আর এই বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে- খালেদা জিয়া  আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে যাতে বের হতে না পরেন।
 
আজ বুধবার সভাপতির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, সিনিয়র আইনজীবীরা খালেদা জিয়ার পক্ষে বিচারিক আদালতে মামলা পরিচালনা করছেন। যারা করছেন তারা সবাই আইনমন্ত্রী থেকেও সিনিয়র। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। আমরা সমন্বয় করেই কাজ করছি। সরকার থেকে যেটা বলা হচ্ছে সেটা মায়াকান্না।
ইত্তেফাক/এমআই