রাশিয়ার কাজান নগরীতে পুলিশ কর্মকর্তাকে হত্যাকারী সন্দেহভাজন আত্মহত্যা করেছে। তাকে পাকড়াও করতে অভিযান চালানোর সময় তিনি আত্মহত্যা করেন।
বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে বাড়িতে ওই ব্যক্তি, তার স্ত্রী ও শ্যালকের সঙ্গে বিবাদকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, লোকটি মাতাল ছিলো। ৩৭ জন বয়সী লোকটিকে এর আগেও ১০ দিনের জন্য গ্রেফতার করা হয়।
পরে মুক্ত হয়ে লোকটি একটি বন্দুক হাতে তার স্ত্রী ও শ্যালকের বাসায় যায়। ভাই তার বোনকে আশ্রয় দিয়েছিলো। গোলাগুলির ঘটনায় তিন জন আহত হয়। এদের মধ্যে দুই পুলিশ ছিল। পরে হাসপাতালে নেয়ার পথে এক পুলিশ মারা যায়। বাসস।
ইত্তেফাক/আনিসুর
