আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে জেলা জাতীয় পার্টি (জেপি কর্মী) সভা করেছে। বুধবার বিকালে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
এতে নেতারা বলেন, দেশের উন্নায়ন ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলার জনগণ পুনরায় ১৪ দলীয় জোটনেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নেতারা আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্কিট হাউজ ময়দানের জনসভায় উপস্থিত থাকার জন্য জেলা জেপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বক্তৃতা করেন ইঞ্জিনিয়র শরীফুল ইসলাম, নজরুল ইসলাম, গাজী আব্দুস সামাদ, ইসহাক আলী, অ্যাডভোকেট মাহারুল ইসলাম মিলন, মো. হায়দার আলী হাওলাদার, আসমা সিদ্দিকা সুমি, অ্যাডভোকেট দিলিপ কুমার মিন্ত্রী, পান্না পশারি, ডা. বেলাল হোসেন, অর্পনা রাণী মণ্ডল, রামপ্রসাদ, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ইমদাদুল হক, জিন্নাত ইসলাম, শাহনজামাল, ইব্রাহিম হোসেন, আবুল হোসেন, ডা. আব্দুল রাজ্জাক, মিনহাজুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
