বেনাপোলে ৬ মণ গাঁজা জব্দ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫
 
বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ছয় মণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার রাতে পরিত্যক্ত অবস্থায় তা পাওয়া যায়। তবে কাউকে আটক করা যায়নি।
 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে এমন গোপন সংবাদে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ছয় মণ গাঁজা জব্দ করে।
 
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
 
 
 
ইত্তেফাক/আরকেজি