তানোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৫
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর একজন আহত হয়েছেন। নিহত কুতুবুল আলম (২৮) উপজেলার কেয়োপাড়া গ্রামের সেফাতুল্লার ছেলে ও কলমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৈনিকলীগের সভাপতি।আহত একই গ্রামের অট্রোচালক রফিক (৩২) তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কুতুবুল আলম ও রফিক অটোরিকশা যোগে নিজ গ্রাম কেয়োপাড়া থেকে চা খেতে চোরখৈর গ্রামের মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাউরীগ্রামে বাঁক রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন রাতে তাদের দুইজনকে প্রথমে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কুতুবুল আলমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।  রাত ১২টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। 
 
আজ বুধবার দুপুর ২টার দিকে নিজ বাসভবনের পারিবারিক কবরস্থানে কুতুবুল আলমের দাফন সম্পন্ন হয়েছে।
 
তানোর থানা এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে নিহতের লাশ পারিবারিক করবে দাফন করা হয়েছে। থানায় এ নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। 
 
ইত্তেফাক/কেকে