ঢাকা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক গ্রেফতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯
 
সাভারে নাশকতার অভিযোগে ঢাকা জেলা (উত্তর) জামায়াতের সাধারণ সম্পাদক হাসান মাহবুব মাস্টারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানার পাঠানতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
সাভার মডেল থানার এসআই ইবনে ফরহাদ জানান, আটক জামায়াত নেতার বিরুদ্ধে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি