বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ ঘর ভস্মীভূত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৫
রংপুরের বদরগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০ ঘর ভস্মীভূত হয়েছে।এতে ক্ষয়-ক্ষতির পরিমান কমপক্ষে ৩৫ লাখ টাকা। বুধবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার গোপালপুর ইউপির কিসামত বসন্তপুর নামক গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বসন্তপুর গ্রামের সাহিদার রহমানের বাড়ির রান্নাঘর হতে আগুনের সুত্রপাত হয় এবং পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ৩০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এতে ক্ষয়-ক্ষতির পরিমান কমপক্ষে ৩৫ লাখ টাকা। 
 
IMG0
 
বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হই।তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি। 
 
ইত্তেফাক/কেকে