ডাক্তারদের দুর্বোধ্য প্রেসক্রিপশন পড়তে সহয়তা করা ও ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দেবে অ্যাপ। তথ্যপ্রযুক্তির বৈপ্লবিক এই পরিবর্তনের প্রধান লক্ষ মানুষের জীবন-যাপনকে সহজ থেকে সহজতর করা। এই পরিবর্তনের ধারায়, নতুন নতুন সেবার আইডিয়া ও পেশাদারিত্ব নিয়ে এগিয়ে আসছে আমাদের তরুণ প্রজন্ম। স্বাস্থ্যসেবার মানকে আরো সহজ আধুনিক এবং ডিজিটালাইজড করতে মেডিকেয়ার হেলথ নিয়ে এসেছে একটি আধুনিক স্মার্ট হেলথ এন্ড্রয়েড অ্যাপ যা দেশের এন্টিবায়োটিক রেজিস্টেন্স রুখতে ও চিকিৎসা খাতে অবদান বিশেষ রাখবে।
গত ২১ ফেব্রুয়ারি অ্যাপটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেডিকেয়ার হেলথ এর প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব শামীম আহমেদ শাকিল, সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও এস এম হাজ্জাজ ইমতিয়াজ, অতিথিদের মধ্যে ছিলেন হ্যান্ডি মামার সিইও শাহ পরান, ব্রেকবাইটের সিইও ও প্রেসিডেন্ট আসিফ আহনাফ, ই-ক্যাব ইউথ ফোরাম এবং একেএমজি’র কিবরিয়া। শামিম আহমেদ শাকিল মেডিকেয়ার এপ সম্পর্কে বলেন, ‘মানুষের সেবার মান নিশ্চিত করতে এই অ্যাপটিতে অনেক ধরনের ইউজার ইন্টারফেস রাখা হয়েছে, যার মাধ্যমে একজন ইউজার পিল রিমাইন্ড (মেডিসিন খাবার সময়, পরিমাণ সেট করলে অ্যাপ তাকে নোটিফিকেশন, এলার্ম এর মাধ্যমে রিমাইন্ড করে জানাবে।’
এতে সময়মত ইউজার তার মেডিসিনটি নিতে পারবেন। মেডিসিন সার্চ এর মাধ্যমে যেকোনো মেডিসিন জেনেরিক অথবা ব্র্যান্ড নেম দিয়ে সার্চ দিয়ে মেডিসিনের তৈরিকারক, ইন্ডিকেশন, সাইড ইফেক্ট, এডভার্স ইফেক্ট জানা যাবে এবং ইনফরমেশন সেভ করে রাখা যাবে। হেলথ ভল্ট অপশনটির মাধ্যমে রোগী তাদের যাবতীয় প্রেসক্রিপশন ও চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্ট নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। ড্যাসবোর্ড এর মাধ্যমে অ্যাপ ইনস্টল করার দিন হতে একজন ইউজার এর গৃহীত প্রতিটি মেডিসিন তারিখ অনুযায়ী ড্যাসবোর্ডে পাবেন এবং সেখানে গ্রাফ/চার্টের মাধ্যমে তার মেডিকেশন পারফমেন্স দেখতে পাবেন। পুরো বাংলায় আর্টিকেলের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক টিপস প্রদান করা হবে হেলথ টিপস ফিচারটি থেকে এবং মেডিকেয়ার অ্যাপ তার ইন্টেলিজেন্ট প্লাটফর্ম এর মাধ্যমে রোগীর রোগ/ওষুধ সেবন অনুসারে তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে।
এই অ্যাপটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাবহার রয়েছে বলেও জানান মেডিকেয়ার এর প্রতিষ্ঠাতা। রোগী কোন মাসে মেডিসিন নিচ্ছেন সময়/বয়স ইত্যাদি ডিটেক্ট করে তাকে সেই মৌসুম আসার আগেই বিভিন্ন ভাবে সতর্ক করা হবে, সেফ থাকার জন্য বিভিন্ন টিপস শেয়ার করা হবে। এতে আরো একটি ফিচারে আছে প্রায় ১১ হাজার জেনেরিক এর ডাটা, যা খুবই তথ্যবহুল ও একসঙ্গে পাওয়ার সম্ভাবনা বিরল (এই দুটি ফিচার আসবে ‘স্বাধীনতা এডিশান’ এ (মার্চ ২৬)। এছড়াও মেডিকেয়ারে কল বা চ্যাট এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা যাবে। মেডিকেয়ার এর ফেসবুক গ্রুপের মাধ্যমে গ্রুপ মেম্বাররা বিনা খরচায় স্বাস্থ্যসেবা পাবেন বলেও তিনি জানান।
ইত্তেফাক/সেতু
