ভারতে দোলযাত্রা বা দোল পূর্ণিমার ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
ওপারে সরকারি ছুটি থাকায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম।
বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে চলছে বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
ইত্তেফাক/আরকেজি
