দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক নয় খেলায় চল। যুবসমাজের একটি অংশ আজ মাদকে আশক্ত হয়ে গেছে, মাদক থেকে তাদের দূরে রাখতে হবে। তাই, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্টের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেছেন।
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
