মোটরসাইকেল আরোহী কুকুর!

আপডেট : ০২ মার্চ ২০১৮, ০৯:৪২

 

বাড়ির নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অনেক রূপেই দেখা যায় কুকুরকে। কিছুদিন আগে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়ে রীতিমতো চমক সৃষ্টি করেছিল কয়েকটি কুকুর। তবে এবার এমন একটি কুকুরের কথা জানা গেছে যে কিনা মোটর সাইকেলে চড়ে ঘুরে বেড়ায়। নিজে মোটর সাইকেল না চালালেও কুকুরটি বসেছিলো মনিবের মোটর সাইকেলের পেছনে।

 

থাইল্যান্ডের সঙ্গকোকের রাস্তায় মোটর সাইকেলে ঘুরে বেড়ানো ব্যতিক্রমধর্মী এই আরোহীর ছবি ক্যামেরাবন্দী করেছেন অন্য এক মোটর সাইকেল আরোহী। ভিডিওতে দেখা গেছে মোটর সাইকেলের পেছনে বসে সামনের দুই পা দিয়ে মনিবের কাঁধ জড়িয়ে ধরে রেখেছিল। আর মুখে ধরা ছিল মনিবের ছাতা। মোটর সাইকেলের পেছনে বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল কুকুরটিকে।

 

ভিডিও আপলোডকারী ব্যক্তি লিখেছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য একটি মোটর সাইকেলের পেছনে পুচকে কুকুরটিকে দেখে দারুণ মজা পেয়েছি।-ইউপিআই

 

ইত্তেফাক/মোস্তাফিজ