ফুলবাড়ি থানার প্রধান ফটকের সামনে শুক্রবার বিকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় নাঈমুর রহমান নাদিম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নাদিম রংপুরের মিঠাপুকুর উপজেলার চরবানিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে ফুলবাড়ি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র হিসেবে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
এএসআই মিন্টু মিয়া বলেন, নাদিম বাইসাইকেল নিয়ে স্থানীয় ঢাকা মোড় থেকে নিমতলা মোড়ের দিকে যাওয়ার সময় ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের থানার প্রধান ফটকের সামনে দিনাজপুরগামী একটি কার্ভাডভ্যানটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে নাদিম সড়কের ওপর ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি শেখ নাসিম হাবিব বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
