রামগড়ে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৮:৪৯
খাগড়াছড়ির রামগড়ে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে এক প্রয়াত মুক্তিযোদ্ধার বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 
 
শুক্রবার দুপুর ১২টার দিকে রামগড় পৌরসভার ডেবারপাড় এলাকায় প্রয়াত মুক্তিযোদ্ধা অমূল্য চরণ দাশের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়ির তিনটি পরিবারের বসবাসের ৪-৫টি ঘরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকলকর্মীরা লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত লিডার সূর্য্য আলো চাকমা বলেন, রান্ন ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা যায়নি।
 
ইত্তেফাক/ইউবি