জামায়াত বাদে সকলের জন্য দরজা খোলা: মায়া

আপডেট : ০২ মার্চ ২০১৮, ২১:৩৪
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ এমন একটা দল যারা কথায় নয় উন্নয়নে বিশ্বাসী। বাংলার সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন করাই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। সরকারের উন্নয়নের জোয়ার দেখে সারা দেশে বিএনপিসহ অন্যান্যরা দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তবে, জামায়াত বাদে সকলের জন্য আওয়ামী লীগের দরজা খোলা।
 
শুক্রবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান উপলক্ষে মোহনপুর আলী ভিলায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, ত্রাণমন্ত্রীর দৌহিত্র ও মতলব ইয়ং ক্লাবের সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জেলা যুব নেতা গাজী শাখাওয়াত হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি