যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটির ডরমেটরিতে হামলা চালায় এক বন্দুকধারী।
তবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিজেদের মধ্যে বিরোধের জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
IMG0
পুলিশের বলছে, হামলাকারীর নাম জেমস এরিক ডেভিস জুনিয়র এবং তার বয়স ১৯ বছর।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করে জানিয়েছে, হামলায় নিহত দুইজন এরিকের বাবা-মা। তাদের নাম ডিভা জেনেন ও জেমস এরিক ডেভিস সিনিয়র। পারিবারিক দ্বন্ধ্ব থেকেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তরুণ এরিক।
গুলি করে সে পালিয়েছে। তাকে ধরতে মার্কিন পুলিশের অভিযান চলছে। রয়টার্স
ইত্তেফাক/আনিসুর
