বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় বালুর স্তুপ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বালু চাপা দেয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাকায় সাবেকমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ছেলে অনিক সিদ্দিকীর মালিকানাধীন ম্যাজোসটিকা হোল্ডিংস লিমিটেড এরিয়ার বালুর স্তুপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশ গুম করার জন্য হত্যা করে বালু দিয়ে চাপা দিয়ে রেখেছিল। লাশের শরীরে বিভিন্ন ধরনের হত্যার আলামত রয়েছে।
ইত্তেফাক/কেকে
