বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১৩:৩৮
 
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে।
 
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে  আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম