সপ্তাহখানে আগে দুবাইতে এক পারিবারিক অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করেই মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। মৃত্যুর সময় তাঁর পাশে থাকতে পারেননি বড়কন্যা জাহ্নবী। অথচ জাহ্নবী ছিলেন মায়ের ওপর অনেক বেশি নির্ভরশীল। মায়ের মৃত্যুতে তাই সে খুবই ভেঙে পড়েছেন। মা বিহীন জীবনের অনুভূতি নিয়ে শনিবার দুপুরে একটি আবেগঘন চিঠি লিখছেন তিনি। কেননা আজ যে তার ২১ তম জন্মদিন। জন্মদিনে তাই মাকেই বেশি মনে পড়ছে মেয়ের। চিঠিটি নিজেই ইনস্টাগ্রামে ভক্তদের জন্য প্রকাশ করেছন জাহ্নবী।
জাহ্নবী লিখেছেন, তার প্রয়াত মা তার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি সর্বদা তার বুকের মাঝে সেই তাগিদ অনুভব করছেন, যা তাকে অবশ্যই শিখতে হবে। জাহ্নবীর সঙ্গে শ্রীদেবীর সম্পর্কটা মা-মেয়ের চেয়েও অনেক বেশি গাঢ় ছিল। জীবনের পথে মায়ের পরামর্শই ছিল জাহ্নবীর পাথেয়। শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। মা শ্রীদেবীকেই নিজের আদর্শ মানেন জাহ্নবী।
তিনি আরো লিখেন, ‘শূন্যতার মাঝেও আমি তোমার ভালোবাসা অনুভব করতে পারছি। প্রত্যেকবার চোখ বন্ধ করলেই আমার মধুর সব বিষয়গুলো মনে পড়ছে।’
এ ছাড়া জাহ্নবী সবাইকে অনুরোধ করেছেন সবাই যেন তার মাকে সস্নেহে স্মরণ করে এবং তার জন্য প্রার্থনা করে।
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on Mar 2, 2018 at 10:09pm PST
জাহ্নবী বলেন, ‘তিনি হতাশা, আক্রোশ ও হিংসা বুঝতেন না। আর তাই আসুন তেমনটাই হই। শুধু ভালোগুলো ধারণ করি এবং ভালোবাসি। এটাই তাকে সুখী করবে। এমনকি মৃত্যুর পরেও এটি তাকে সন্তুষ্ট করবে।’
স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইয়ে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন শ্রীদেবী। করণ জোহরের ‘ধড়ক’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় যেতে পারেননি জাহ্নবী। সেখানেই ২৪ ফেব্রুয়ারি দুর্ঘটনাবশত পানিতে ডুবে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যুর কথা জানানো হলেও পরে বাথটাবের পানিতে ডুবের তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়।
ইত্তেফাক/ রেজা
