হাটহাজারীতে অাগুনের ঘটনায় তিনটি পরিবারের বেড়া দিয়ে তৈরি ঘর পুড়ে গেছে। শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল এলাকার ৫নং ওয়াডস্থ আমির উদ্দীন সারাং বাড়িতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় আবু ওমর, আমির হোসেন, আবদুল্লাহ ও কবির হোসেনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। খবর পেয়ে হাটহাজারীর ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্তরা বলেন, এ অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৭ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তবে ফায়ার সার্ভিস সূত্র জানায় অগ্নিকাণ্ডের ফলে বেড়া দিয়ে নির্মাণ করা একটি ঘর পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাক টাকা হতে পারে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বেশ কয়েকটি ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
ইত্তেফাক/এমআই
