প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ইয়াবার চালান খালাসের সময় কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ১ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে।
জানা গেছে, গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি ষ্টেশনের জওয়ানেরা ইয়াবার চালান খালাসের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি টহলদল নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের গলাচিরা এলাকায় অভিযানে গেলে কয়েকজন লোক বস্তা নিয়ে পালিয়ে যেতে দেখা যায়। কোস্টগার্ড জওয়ানেরা ধাওয়া করলে ২টি বস্তা ফেলে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে বস্তা ২টি উদ্ধার করা হয়। টেকনাফ সিজি স্টেশনে এনে গণনা করে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। যার বাজার মূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
ইত্তেফাক/এমআই
