অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর নাম ফয়জুর রহমান ওরফে ফয়জুল। তার বয়স ২৪ থেকে ২৬-এর মধ্যে। তার বাড়ি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে কুমারগাঁয়ের শেখপাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মো. মনিরুজ্জামান।
তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বাবার নাম মাওলানা হাফিজুর রহমান। তিনি সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।
IMG0
ফয়জুর এক সময় সেই মাদ্রাসায় লেখাপড়া করতেন। ঘটনার পর থেকে তাদের শেখপাড়ার বাসায় তালা লাগানো। পরিবারের সবাই আত্মগোপনে চলে গেছে।
এ দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ইত্তেফাককে জানান, প্রাথমিক ভাবে হামলাকারী যুবকের পরিচয় (ফয়জুর রহমান) পাওয়া গেছে। বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।
তিনি জানান, পুলিশ হেফাজতে তার চিকিত্সা চলছে। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইত্তেফাক/কেকে
