জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সনামধন্য শিক্ষাবিদ ও লেখক ড. মোহাম্মদ জাফর ইকবালের ছুরিকাঘাতের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, এই কাপুরুষোচিত হামলার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। একজন প্রগতিশীল চিন্তা ও মুক্তমনের অধিকারী এই শিক্ষাবিদ ও লেখকের উপর হামলা জাতিকে স্তম্ভিত করেছ। আমরা অবিলম্ভে হামলাকারী ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের সন্মুখীন করার জোর দাবি জানাই। একই সঙ্গে আমরা জাফর ইকবালের দ্রুত আরোগ্য কামনা করি এবং তার চিকিত্সার জন্য সরকার যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছেন সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করি।
ইত্তেফাক/ইউবি
