ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ৮ দিনের সফরে ভারতে

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২১:০১
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ৮ দিনের সফরে ভারতে গেছেন। সোমবার দুপুরে (৫ মার্চ) ইএস বাংলার বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় ভিভাইপি লাউঞ্জে অবস্থানরত সাবেক প্রেসিডেন্ট ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশেনের মেয়র গোলাম মোস্তফা, বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইউএস-বাংলার বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে ৯টা ৪৫ মিনিটে পৌঁছার কথা থাকলেও ঢাকায় উড্ডয়নের সময় যান্ত্রিক ক্রটি দেখা দেয়। ফলে এক ঘণ্টা দেরীতে বিমানটি সৈয়দপুর পৌঁছায়। এসময় আগে থেকে বিমানবন্দরে থাকা ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা মো. আমিরুজ্জামানসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
 
আট দিনের ভারত সফরে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন শিলিগুঁড়িতে নাট্যজগতের ৩৯তম বর্ষপূর্তির উদ্বোধন করবেন। আগামী ১১ মার্চ ওই কর্মসূচির উদ্বোধন করা হবে। এছাড়া দার্জিলিং, কালিংপং, লাভা, লসেকা প্রভৃতি পাহাড়ি এলাকা সফর করবেন। তাঁর সফর সঙ্গী রয়েছেন দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, তাঁর স্ত্রী দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান ও চিত্রশিল্পী মিনা। আগামী ১২ মার্চ তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/এমআই