বাকৃবি ছাত্রদল নেতার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাসীর নিন্দা জানিয়েছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন দেওয়ান সুজনের জয়পুরহাট আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাসীর নামে আদালতের অনুমোতি ছাড়া সম্পুর্ণ অন্যায়ভাবে বাড়ির মালামাল ক্রোক করার চেষ্টা চালায়। এসময় তার অসুস্থ বৃদ্ধা মাসহ বাড়ীর মহিলা সদস্যদের সাথে চরম অশোভন আচরণ করে। এ ঘঠনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণধিকৃত সরকার আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশব্যাপী বিভৎস সন্ত্রাসের মাধ্যমে মানুষের মনে আতংক সৃষ্ঠি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। সরকারী অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের রক্তপিপাসু সশস্ত্র সন্ত্রাসীদের কারণে সারা দেশে সাধারণ মানুষ দিবারাত্রি আতংক ও উৎকন্ঠার মধ্যে দিয়ে কাটাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তাদের গ্রেফতার না করে উল্টা ছাত্রদলের নিরীহ নেতা-কমীদের অন্যায় ভাবে গ্রেফতার করছে। তাদের বাসা-বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সাথে চরম দুঃব্যবহার করছে প্রতিনিয়ত। এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকলে ছাত্রদল এর সমাধান রাজপথে খুজে নিবে বলে হুশিয়ার করে দেন।
ইত্তেফাক/নূহু
