শ্রীলঙ্কায় প্রথম দিনের মতো অনুশীলন করল টাইগাররা

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২২:৫৪
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। দুইদিন বিরতি দিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার। টুর্নামেন্টে ভালো করার লক্ষ্যে সোমবার প্রথম অনুশীলন করেছে টাইগাররা।
 
রবিবার কলম্বোতে পৌঁছায় বাংলাদেশ দল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান আর সাব্বির রহমান দলের সঙ্গে যোগ দিয়েছেন দুবাই থেকে। তারাও কলম্বোতে আজ অনুশীলন করেছেন। পিএসএলে খেললেও দেশে ফিরে গতকালই কলম্বো গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ। 
 
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে নিদাহাস ট্রফির আয়োজন করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ আর ভারতের সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিটি ম্যাচেরই ভেন্যু কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম।
 
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক),  ইমরুল কায়েস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
 
ইত্তেফাক/কেআই