শিশুদের কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার যৌথ খামার’। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।
নাটকটিতে অভিনয় করেছেন, তানিক আনাম খান, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, রিচি সোলায়মান, চিত্রলেখা গুহ, সোহেল খান, ওয়াহিদা মলিক জলি, কচি খন্দকার, ডা. এজাজ, রফিকউল্লাহ সেলিম, মুনিরা মিঠু, নোভা, তৌসিফ, টয়া, হিমি, নাজনীন হাসান চুমকী প্রমুখ।
পরিচালক জানালেন, নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচারে আসছে আজ মঙ্গলবার থেকে। প্রতি সপ্তাহের মঙ্গল থেকে শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে দেখা যাবে ‘ভালোবাসার যৌথ খামার’ নাটকটি।’
ইত্তেফাক/মোস্তাফিজ
