ওমর সানী সুস্থ আছেন

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৪:০৬
 
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এখন সুস্থ আছেন। তার হার্টে ধরা পড়া চারটি ব্লকের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে দু’টি রিং পরানো হয়েছে। একটি ব্লকে পুশ করা হয়েছে। আরেকটিতে রিং পরানো হবে কয়েকদিনের মধ্যে। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ওমর সানীর খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়।
 
ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন জানান, ‘‘বার হার্টে দু’টি রিং পরানো হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। বাবা ডা. মো. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভালো আছেন।’’
 
এর আগে গত সোমবার সকালে অসুস্থ হয়ে পড়লে চেকআপের জন্য হাসপাতালে যান তিনি। ওই সময় ডাক্তার ওমর সানীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জনপ্রিয় এই নায়কের অসুস্থতার খবরটি জানিয়েছিলেন তার ম্যানেজার আলী হোসেন।
 
সোমবার সন্ধ্যায় ওমর সানীর মোবাইল থেকে আলী হোসেন বলেন, সানী স্যারের তিনটি ব্লক ধরা পড়েছে। এখন তার হার্টে রিং পরানো হচ্ছে। স্যারের পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ