ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৪:২০
একাত্তরের মুক্তিযোদ্ধা, অধিকারকর্মী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
 
আজ দুপুর পৌনে ১ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।
 
তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 
 
ইত্তেফাক/কেকে