ফিলিপাইনে ৫ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৪:৪০
 
ফিলিপাইনে চারতলা বিশিষ্ট একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ৫৫ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু নগরীতে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির দুর্যোগ কর্মকর্তা জানিয়েছে।
 
এক দুর্যোগ কর্মকর্তা বলেন, সেবু নগরীর গ্রাম লুজেতে ভোর রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
IMG0
 
ওই কর্মকর্তা আরো জানান, এ দুর্ঘটনার সময় অন্তত ১৫৩ শ্রমিক সেখানে রাত কাটাচ্ছিলেন। সেখানে উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি। খবর সিনহুয়া’র।
 
ইত্তেফাক/মোস্তাফিজ