আকাশ সীমা খুলে ইসরাইলকে বন্ধুত্বের বার্তা সৌদির

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ০৯:৪৮
 
এয়ার ইন্ডিয়ার বিমান যাতে সরাসরি তেলআবিবে আসতে পারে, সেজন্য নিজেদের আকাশসীমা খুলে দিতে রাজি রয়েছে সৌদি আরবের সরকার। 
 
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমনটাই জানিয়েছেন। আকাশসীমা খুলে দেওয়ার বিষয়টা যদিও সরকারিভাবে স্বীকার করেনি রিয়াদ। আবার অস্বীকারও করা হয়নি। 
 
এতদিন মুম্বাই ও তেলআবিবের মধ্যে সপ্তাহে চারদিন করে বিমান চলতো। সৌদি আরবের আকাশপথ ব্যবহার করার অনুমতি না থাকায় বিমানগুলো ইথিওপিয়া হয়ে যাতায়াত করতো। ফলে ৫ ঘণ্টার সফরের সময় বেড়ে ৭ ঘণ্টায় দাঁড়াতো। 
 
বিশ্লেষকরা মনে করছেন, ‘শত্রু’ ইসরাইলকে এর মাধ্যমে বন্ধুত্বের বার্তাই দিল সৌদি আরব। আনন্দবাজার পত্রিকা
 
ইত্তেফাক/আনিসুর