মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মুখ বন্ধ করতে পর্ন তারকাকে নিজের আইনজীবীর দেওয়া অর্থ পরিশোধে গড়িমসি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তার বন্ধুদের কাছে এমন অভিযোগ করেছেন বলে জানা গেছে। প্রথমে কোহেন পর্ন তারকা স্টিফেনি ক্লিফোর্ডকে কোনো অর্থ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন। এরপর স্বীকার করেন।
২০০৬ সালে ধনকুবের ট্রাম্প পর্ন জগতে ‘স্টর্মি ড্যানিয়েলস’ নামে পরিচিত ক্লিফোর্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। ওই সময় মেলানিয়া ট্রাম্প গর্ভবর্তী ছিলেন।
এই খবর প্রকাশ হওয়ার পর থেকে ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না। সিএনএন
ইত্তেফাক/আনিসুর
