মুসলিম হয়ে বিয়ে করলেন দীপিকা

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১১:৫১
হিন্দি টেলিভিশন সিরিয়াল ‘‌শশুরাল সিমরকা’‌–র জনপ্রিয় তারকা দীপিকা কক্কর সম্প্রতি বিয়ে করেছেন। স্বামী সইব ইব্রাহিম ও টেলিভিশন তারকা। ধুমধাম করে হয়েছে বিয়ের অনুষ্ঠান। কিন্তু অনেকেই জানেন না সইবকে বিয়ে করার জন্য ধর্মান্তরিত হতে হয়েছে দীপিকাকে।
 
কেন ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে হল দীপিকা এই নিয়ে প্রশ্ন করলে প্রথমে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। পরে দীপিকা একটি ইংরেজি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, পুরোটাই নিজের ইচ্ছেয় করেছেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না তিনি।
 
দীপিকা জানান, ‘‘অভিনেতা–অভিনেত্রীদের জীবনের অনেকটাই প্রকাশ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কিছুতেই কোনো কথা বলতে চাই না। এটা একান্তই ব্যক্তিগত। তবে এটুকু বলতে পারি এটা আমি আমার খুশিতে করেছি। এবং আমি অত্যন্ত গর্বিত।’’
IMG0
 
গত ২২ ফেব্রুয়ারি সইবের গ্রামের বাড়িতে বিয়ে হয় তাঁদের। তারপরে মুম্বাইয়ে টিভি তারকাদের জন্য বড় করে রিসেপশন পার্টি দিয়েছিলেন তাঁরা। টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘‌শশুরাল সিমরকা’‌–র লিড রোলে অভিনয় করেন দীপিকা। সেই সিরিয়ালে কিছুদিনের জন্য অভিনয় করেছিলেন সইব। সিরিয়াল ছেড়ে দেওয়ার পরেই দীপিকার সঙ্গে সইবের সম্পর্ক গড়ে ওঠে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ