মোবাইল স্ক্রিনেই চোখ আটকে থাকত সারাক্ষণ। হয় সিনেমা, নয় পর্ন ছবি দেখত খালেদ(১৮) নামের এক যুবক। বাবার বকাবকিতেও কোন লাভ হয়নি। শেষমেশ চপার দিয়ে ছেলের ডান হাত কেটেই ফেললেন বাবা। ঘটনাটি ভারতের তেলঙ্গানার সাইবারাবাদের ঘটনা। এ ঘটনায় ওই যুবকের বাবা কায়ুম কুরেশিকে(৪৩) গত সোমবার গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, কুরেশির ছেলে খালেদ পেশায় একজন কেব্ল অপারেটর। সম্প্রতি একটি স্মার্টফোন কিনেছিল খালেদ। আর তাতেই গভীর রাত পর্যন্ত পর্ন ফিল্ম দেখত সে। বাবার নিষেধ কারর পরেও কোন কাজ হয়নি। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত। দিন দুয়েক আগেও তা নিয়ে বাবার সঙ্গে তুলুল ঝগড়া হয় তার। রেগে গিয়ে বাবার হাত কামড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে। এর পর গভীর রাতে বাড়ি ফিরে আসে।
সোমবার নিজের ঘরে ঘুমাচ্ছিল খালেদ। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। এ সময় ঘরে ঢুকে ঘুমন্ত ছেলের উপর চপার নিয়ে হামলা করেন কুরেশি। খালেদের ডান কব্জির উপর থেকে চাপতি দিয়ে কোপ দেন তিনি। গুরুতর জখম অবস্থায় খালেদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদের ডান হাত জোড়া লাগার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে পুলিশ।
IMG0
পুলিশ সূত্র জানায়, “এই ঘটনায় খালেদ এবং তার মায়ের জবানবন্দি নেওয়া হয়েছে। তার ভিত্তিতেই খালেদের বাবাকে গ্রেফতার করা হয়েছে।”
ইত্তেফাক/মোস্তাফিজ
