পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
'মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা' এ প্রতিপাদ্য সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড সহ অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে বাসস্ট্যান্ড কালিমা চত্বর হয়ে স্থানীয় বিহারী স্কুল মাঠে শেষ করে। ওই স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান, সহকারী শিক্ষা অফিসার ফারহানা আফরোজ, মিজানুর রহমান, হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, প্রধান শিক্ষক আ. রাজ্জাক হাওলাদার, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক ও শিক্ষার্থী মো. হাসান আহম্মেদ প্রমুখ। পরে ৬৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা মেলার উদ্বোধন ও মেলায় উপজেলার ৬ ইউনিয়নের ৬টি এবং পৌর শহরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা উপকরণের মীনা বাজার নামক মোট ৭টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
ইত্তেফাক/এসএস
