৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন জার্মান কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এ ধারাবাহিকতায় সকাল ৭টা ৩০মিনিটে স্টুডিওতে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সরাসরি গান করবেন শিল্পী অনিমা রায়। ৯টা ৪০মিনিটে প্রচার হবে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। পরিচালনা করেছেন জিল্লুর রহমান।
রাজু আলীমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘অর্ধেক পৃথিবী’ প্রচার হবে সকাল ১১টা ০৫ মিনিটে। দুপুর ১২টা ০৫মিনিটে স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠিত হবে তারকাকথন’র বিশেষ পর্ব। অনুষ্ঠিত পরিচালনায় থাকবেন অনন্যা রুমা।
নারী দিবস উপলক্ষে চলচ্চিত্র ‘পালাবি কোথায়’ দেখানো হবে বিকেল ৩টা ৩০ মিনিটে। বিকেল ৫টা ২৫মিনিটে সরাসরি প্রচার হবে সোনালী দিনের গান। পরিচালনা করবেন ইফতেখার মুনিম।
রাত ৯টা ৪০মিনিটে রয়েছে বিবিস প্রবাহ’র বিশেষ পর্ব, রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে প্রকৃতি ও জীবন’র বিশেষ পর্ব। উপস্থাপনা ও পরিচালনা করেছেন মুকিত মজুমদার বাবু। এছাড়া দুপুর ১টা ০৫মিনিটে প্রচার হবে এবং সিনেমার গান, রাত ৮টায় প্রচার হবে মেগাসিরিয়াল সাত ভাই চম্পা। পরিচালনায় রিপন নাগ।
ইত্তেফাক/মোস্তাফিজ
