সোহরাওয়ার্দীতে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৭:০৪
সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪ টা ৪০ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। এর আগে বিকেল তিনটার দিকে তিনি সভাস্থলে পৌঁছান।
 
সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ২টা ৩০ মিনিটে পবিত্র কোরান তেলোয়াত, গীতা, ত্রিপিটক, বাইবেল সহ পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।  
 
এদিকে সকাল থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামে। দুপুর ১২টার পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে মিছিলে সরগরম হয়ে উঠে। 
 
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসেন সোহরাওয়ার্দী উদ্যানে।
 
ইত্তেফাক/ইউবি