অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে সমুদ্র সৈকতে পাওয়া গেছে এযাবতকালের মধ্যে সবচেয়ে পুরনো বার্তাবাহী বোতল। এই বোতলের ভেতর ভাঁজ করা কাগজে জার্মান ভাষায় লেখা কিছু বার্তা রয়েছে। ওই কাগজে সাল তারিখ হিসেবে ১৮৮৬ সালের কথা লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে, বোতলটি জার্মানির একটি জাহাজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিলো ভারত মহাসাগরে এবং সামুদ্রিক স্রোতের গতিপথের উপর পরীক্ষা চালানোর জন্যে এই বোতলটি নিক্ষেপ করা হয়েছিলো।
IMG0
টনিয়া ইলম্যান নামের এক নারী বোতলটি প্রথম দেখতে পান। তিনি মনে করেছিলেন বিষয়টি সত্য ঘটনা নয়। কেউ হয়তো মজা করার জন্যে এরকম একটা ঘটনা তৈরি করেছে। কিন্তু পরে অস্ট্রেলিয়ার একটি জাদুঘর বোতলের ভেতরের বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে। বিশ্লেষকরা বলছেন, ১৩২ বছর আগে বোতলটি সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিলো।
IMG1
বলা হচ্ছে, জার্মান ন্যাভাল অবজারভেটরি থেকে এই বোতলটি সমুদ্রে ফেলা হয়েছিলো জাহাজের রুট সম্পর্কে কিছু ধারণা পাওয়ার জন্যে। ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় এটি ছুঁড়ে ফেলা হয়েছিলো এবং সম্ভবত ১২ মাস ধরে সমুদ্রে ভাসতে ভাসতে অস্ট্রেলিয়ান পশ্চিম তীরে এসে পৌঁছায়। তারপর বোতলটি বালির নিচে চাপা পড়ে গিয়েছিলো। বোতলটি এখন দর্শনার্থীদের জন্যে জাদুঘরে রেখে দেয়া হয়েছে। এর আগে এরকম বোতলের ভেতরে সবচেয়ে পুরনো যে বার্তা পাওয়া গিয়েছিলো সেটি ছিলো ১০৮ বছরের পুরনো। বিবিসি।
ইত্তেফাক/সেতু
