দেশের নারী পুলিশের ৮০ শতাংশ সদস্য নিয়োগ পেয়েছে গত সাড়ে নয় বছরে। পুলিশ বিভাগে কর্মরত ১১ হাজার ৭৬৭ জন নারী পুলিশের মধ্যে এ সময়ের মধ্যে নিয়োগ পেয়েছে ৯ হাজার ২৪৭ জন। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৪ সালে প্রথমবারের মতো ১৪ জন নারী পুলিশ বাহিনীতে যুক্ত হন। তার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের পুলিশে যোগদানের পথ প্রশস্ত করেন।
দেশে মোট নারী পুলিশের মধ্যে বর্তমানে ২ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি, ৩৭ জন পুলিশ সুপার, ৯৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১২৬ জন সহকারী পুলিশ সুপার, ১১০ জন পরিদর্শক (নিরস্ত্র) রয়েছেন।
বর্তমানে ৭৭ জন নারী পুলিশ জাতিসংঘের বিভিন্ন মিশনে নিয়োজিত আছেন। মোট ১ হাজার ১০৯ জন নারী পুলিশ এ পর্যন্ত এ দায়িত্ব পালন করেছেন।
